ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

জীবনসঙ্গী না পেয়ে নিজেকেই বিয়ে, নিজের সঙ্গেই মধুচন্দ্রিমা!

আন্তর্জাতিক ডেস্ক:: আমেরিকার হিউস্টন’র বাসিন্দা ইয়াসমিন(৩৮) এলিবাই ঠিক করে ফেলেছিলেন‚ আর ২ বছরের মধ্যে প্রেমিক জীবনে না এলে নিজেকেই বিয়ে করবেন তিনি! সেই আশঙ্কাই সত্যি হল বাস্তবে। ৩৮ থেকে ৪০-এ পৌঁছেও প্রেমিক এল না ইয়াসমিনের জীবনে। শেষে নিজেকে দেওয়া কথা রাখলেন এই যুবতী। বছর দুয়েক আগে বিয়ে করলেন নিজেকেই। বিয়ে হয় হিউস্টনের Museum of African American Culture-এ। অনুষ্ঠানে হাজির ছিলেন ইয়াসমিনের পরিজন এবং বন্ধুবান্ধবরা। তাদের অভিনন্দন পেয়ে উচ্ছ্বসিত ইয়াসমিন।

নিজেকে বিয়ে করা আইন বহির্ভূত। তাই বিয়ের অনুষ্ঠানে ইয়াসমিনের বাহু জড়িয়ে হাঁটেন তার মা। কিন্তু বিয়ের পাত্র বা পাত্রী‚ একসঙ্গে দুটি ভূমিকাতেই ছিলেন ইয়াসমিন। কম্বোডিয়া‚ লাওস এবং দুবাইয়ে নিজের সঙ্গে নিজেই মধুচন্দ্রিমা করেন ৩৮ বছরের ইয়াসমিন এলিবাই। একইভাবে নিজেই নিজেকে বিয়ে করেন সোফি ট্যানারও। ইংল্যান্ডের ব্রাইটনের বাসিন্দা সোফির বয়স হয়েছিল ৩৭ বছর। কিন্তু খুঁজে পাননি মনের মানুষ।

শেষে গত বছর এই লেখিকা সিদ্ধান্ত নেন‚ তিনি নিজেই নিজের জীবনসঙ্গিনী হবেন। কিন্তু গির্জায় বিয়ের সব রীতি পালন করেন তিনি। পুষ্পস্তবক ছুড়ে দেওয়া‚ নাচগান‚ কেক কাটা‚ সবই হয়। তার বাহু ধরে অল্টার অবধি নিয়ে যান বাবা। শেষ অবধি নিজেই নিজেকে আংটি পরিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন ‘সিঙ্গল’ সোফি। এরা দু’জন প্রতীকী মাত্র।

এখন মাঝে মাঝেই শোনা যাচ্ছে, ইউরোপ‚ আমেরিকায় মহিলারা নিজেরা নিজেদেরকেই বিয়ে করছেন। নিজেরা নিজেদের মতো করেই পুরো জীবন কাটিয়ে দিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

জীবনসঙ্গী না পেয়ে নিজেকেই বিয়ে, নিজের সঙ্গেই মধুচন্দ্রিমা!

আপডেট সময় : ০১:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭