ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

জামিন পেলেন বিসিবির পরিচালক শওকত আজিজ

পূর্বাচল আবাসিক প্রকল্পে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শওকত আজিজ রাসেলের তিন মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার জামিন সংক্রান্ত আবেদন শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ শওকত আজিজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দীন মাহমুদ। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান জামিনের বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের জামিনের আদেশ স্থগিত চেয়ে আপিল করা হবে।

অনিয়ম করে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে রাজধানীর পূর্বাচলে ১০ কাঠা করে ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ এনে গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করে দুদক। মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরী, শওকত আজিজ এবং তার ভাই রুবেল আজিজসহ রাজউকের ছয়জন কর্মকর্তাকে আসামি করা হয়।

গত ৯ ফেব্রুয়ারি গুলশানের বাসা থেকে ওই মামলায় শওকত আজিজকে গ্রেফতার করে দুদক। ওই দিনই রাজউকের সাবেক চেয়ারম্যান সাবেক সচিব ইকবাল উদ্দিন চৌধুরীকেও ঢাকার পরীবাগ থেকে গ্রেফতার করা হয়।

ইকবাল উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত সময়ে রাজউকের চেয়ারম্যান ছিলেন। আর শওকত আজিজ রাসেল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) পরিচালক, আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, শওকত আজিজ পারটেক্স গ্রুপের পরিচালক থাকা অবস্থায় এই প্লট বরাদ্দে অনিয়ম করার অভিযোগে মামলা করে দুদক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

জামিন পেলেন বিসিবির পরিচালক শওকত আজিজ

আপডেট সময় : ০৬:৫৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭