ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ

জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে ভোটারদের কাছ থেকে এনআইডি নম্বর, মোবাইল ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টার অভিযোগ উঠেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে প্রচার-প্রচারণা ঘিরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

খবর পেয়ে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের নেতাকর্মীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার বেলা ১২টার দিকে পাবনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বুদের হাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারে ভোটারদের কাছে জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টার অভিযোগ ওঠে জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে ভোটারদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হট্টগোল দেখা দেয়।

পরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা আলাদাভাবে উপস্থিত হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জামায়াতের নারী কর্মীদের বিরুদ্ধে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগ

আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬