ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

জাতীয় সংসদের শেষ অধিবেশনে প্রথম দিন যে বিলগুলোর উত্থাপন

নিউজ ডেস্ক:: সরকারের বর্তমান মেয়াদে সর্বশেষ জাতীয় সংসদ অধিবেশন বসছে আজ।বিকেল সাড়ে ৪টা নাগাদ ১০তম জাতীয় সংসদের ২৩তম অধিবেশনের প্রথম দিন ছয়টি বিল উত্থাপন ও একটি পাস হওয়ার কথা রয়েছে।

অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি নিয়ে আলোচনা হবে।কার্যসূচি অনুযায়ী সংসদ শুরুর প্রথম দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়, রাষ্ট্রপতির কার্যালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে।

শেষ অধিবেশনে প্রথম দিন যে বিল উত্থাপন ও পাস করার সুপারিশ করার কথা রয়েছে, সেগুলো হলো- ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন বিল’, ‘বাংলাদেশ শিশু একাডেমি বিল’, ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল’, ‘মৎস্য সঙ্গনিরোধ বিল’, ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট বিল’, ‘সরকারি চাকরি বিল’ এবং ‘বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট বিল’।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ৪ অক্টোবর সংসদের ২৩তম অধিবেশন ডাকেন। সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

৩১ অক্টোবর থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হবে। নির্বাচন কমিশন থেকে এরই মধ্যে জানানো হয়েছে, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

জাতীয় সংসদের শেষ অধিবেশনে প্রথম দিন যে বিলগুলোর উত্থাপন

আপডেট সময় : ০২:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮