ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

জন্মহার বাড়াতে সন্তানের জন্য জমি পুরস্কার!

আন্তর্জাতিক ডেস্ক:: ইতালিতে শিশুজন্মের হার এ মুহূর্তে ইউরোপের মধ্যে সবচেয়ে কম। তাই অচিরেই আসছে এমন ঘোষণা, যার বদৌলতে পরিবারে তৃতীয় সন্তান এলেই দেওয়া হবে জমি পুরস্কার। হ্যাঁ, এমন সিদ্ধান্তই নিতে চলেছে দেশটির সরকার৷

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতেই শিশুজন্মের হার সবচেয়ে কম। ফলে তরুণ নাগরিকের তুলনায় বয়স্কদের সংখ্যা বেড়ে চলেছে। গত বছর ইতালিতে মাত্র ৪ লাখ ৬৪ হাজার জন্ম নিবন্ধিত হয়েছে৷ ফলে জন্মহার বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সরকার।

জানা গেছে, উগ্র ডানপন্থি লিগ পার্টির এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী বছরের খসড়া বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যে সব বিবাহিত দম্পতির তৃতীয় সন্তান হবে, তাদের বিনামূল্যে এক খণ্ড জমি দেওয়া হবে। অবশ্য সব দম্পতিকেই যে জমি দেওয়া হবে, এমনটা নয়। বিদেশিরাও এ পুরস্কার পেতে পারেন। তবে বলা হচ্ছে, যে সব পরিবার অন্তত দশ বছর ধরে যথাযথ অনুমতি নিয়ে ইতালিতে বসবাস করছেন, কেবল তারাই পাবেন এ সুযোগ।

মূলত গ্রামের দিকের মানুষদের কথা ভেবেই এমন অভিনব একটি উদ্যোগ নিতে চলেছে সরকার। ইতালির কৃষিমন্ত্রী গিয়ান মার্কো চেনতিনাইয়ো এর পক্ষে যুক্তিও দেখিয়েছেন। তার মতে, ‘গ্রামের দিকে এখনও মানুষ সন্তান নেয়৷’ কৃষিমন্ত্রী আরও জানিয়েছেন, ইতালিতে এখন সরকারি মালিকানার প্রায় ৫ লাখ হেক্টর চাষযোগ্য জমি রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এভাবে জন্মহার বাড়ানোর উদ্যোগ নিলেও কাজটি মোটেই সহজ হবে না। উদ্যোগটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। করিয়েরে ডেলা সেরা পত্রিকা প্রশ্ন রেখেছে, ‘বিনামূল্যে না দিয়ে, জমিগুলো তাদের কাছে বিক্রি করা হবে না কেন? বিক্রি করলে টাকাটা তো সরকারের নানা প্রয়োজনীয় খাতেই যাবে।’

সূত্র: ডয়চে ভেলে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জন্মহার বাড়াতে সন্তানের জন্য জমি পুরস্কার!

আপডেট সময় : ০৩:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮