ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

জঞ্জাল মুছে সামনে এগোতে চায় বিএনপি: ফখরুল

অনলাইন ডেস্ক

জঞ্জাল মুছে সামনে এগোতে চায় বিএনপি: ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি অতীতের সব জঞ্জাল মুছে দিয়ে সামনের দিকে, একটা সুন্দর স্বপ্নের দিকে এগোতে চায়।
শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়া পরিষদ নামে একটি সংগঠনের প্রতিনিধি সম্মেলনে বিএনপির মহাসচিব এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি এখনো সার্চ কমিটি ঘোষণা করেননি। আমরা বরাবরই বলেছি আমরা ইতিবাচক রাজনীতি করি। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন রাষ্ট্রপতি তাদের মধ্যে একজন। তিনি নিঃসন্দেহে জনগণের আশা আকাংখা পূরণ করবার জন্য বাংলাদেশের মানুষের চোখের ভাষা বুঝে সার্চ কমিটি করবেন। তার গঠিত কমিটি অবশ্যই নিরপেক্ষ হবে, যোগ্য হবে এবং সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে। আমরা অতীতের সব জঞ্জাল মুছে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। একটা সুন্দর স্বপ্নের দিকে এগোতে চাই।’
বিএনপির মহাসচিব বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, পাঠ্যপুস্তক থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। এমনকি জিয়ার মাজার সরানোর চেষ্টা করা হচ্ছে। বহু প্রতিষ্ঠান ও স্থাপনায় জিয়ার নাম বদলে দেয়া হচ্ছে। তিনি সরকারকে ফ্যাসিবাদী, একনায়কতন্ত্রিক ও একদলীয় শাসন ব্যবস্থা পরিচালনাকারী বলে উল্লেখ করেন। সরকার রাষ্ট্রের কাঠামো ধ্বংস করছে অভিযোগ করে তিনি বলেন, সরকার প্রশাসনকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সরকার জিয়ার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হতে বাধ্য করছে। তিনি বলেন, এই সরকারের আমলে বড় লোকেরা আরও বড়লোক হচ্ছে, গরিবরা আরও গরিব হচ্ছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

জঞ্জাল মুছে সামনে এগোতে চায় বিএনপি: ফখরুল

আপডেট সময় : ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭