ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ছাত্রলীগের পুনর্মিলনীতে ছিলেন না নাজমুল

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষে সাবেক এবং বর্তমান নেতাকর্মীদের নিয়ে আয়োজিত পুনর্মিলনী সভায় উপস্থিত ছিলেন সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত পুনর্মিলনী সভায় তিনি অনুপস্থিত থাকলেও সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তাঁর জন্য একটি আসন নির্ধারিত ছিল। অনুষ্ঠানে শুরুতে কিছুটা সময় আসনটি ফাঁকাও ছিল। তবে পরে সেখানে অন্য নেতারা বসেন।

২০১৫ সালের ২৬ জুলাই ২৮তম সম্মেলনের মাধ্যমে দায়িত্ব ছাড়েন এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলমের কমিটি। সাইফুর রহমান সোহাগ ও জাকির হোসাইন নতুন নেতা নির্বাচিত হন।

একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের দায়িত্ব ছাড়ার পর থেকেই বিদেশে অবস্থান করছেন সিদ্দিকী নাজমুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর দেয়া স্ট্যাটাস থেকে জানা যাচ্ছে তিনি বর্তমানে লন্ডন অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা বলেন, ‘নাজমুল ভাই দীর্ঘদিন ধরেই বিদেশে অবস্থান করছেন। তিনি কখন দেশে আসবেন সেটা আমরা বলতে পারি না।’

এদিকে নাজমুলের অনুপস্থিতে তাকে নিয়ে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছেন ছাত্রলীগে তাঁর অনুসারী হিসেবে পরিচিত কর্মীরা।

গতকাল সিদ্দিকী নাজমুল আলম তাঁর ফেসবুক পাতায় আজকের পুনর্মিলনী সভার আমন্ত্রণপত্র এবং নিজের জন্য সংরক্ষিত আসনের ছবি দেন। সেখানে তিনি ইংরেজিতে একটি স্ট্যাটাস দেন, যার বাংলায় অনুবাদ হলো ‘অনেক মিস করছি। মনে রাখার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ।’

এ স্ট্যাটাসের নিচে সুব্রত সেনাপতি শুভ নামে একজন লিখেন, ‘নাজমুল ভাই আপনাকে মিস করবে প্রতিটি ছাত্রলীগ কর্মী।’

ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাহী লিখেন, ‘ভাই আপনাকে অনেক মিস করছি।’

অন্যদিকে, সোমবার তাঁর অনুসারী হিসেবে পরিচিত ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি সাকিব হাসান সুইম আজকের পুনর্মিলনী সভায় নাজমুলের জন্য রাখা নির্ধারিত আসন, আমন্ত্রণপত্র এবং নাজমুলের ছবি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন,‘শূন্যতা, এই খালি চেয়ার আর আমন্ত্রণপত্রের মত আমরাও চেয়ে থাকি আপনার (সিদ্দিকী নাজমুল আলম) অপেক্ষায়। মোটামুটি সব সাবেক ছাত্রলীগ ভাইবোনদের দাওয়াত দেওয়া হয়েছে। শুধু আপনাকে পাইনি। খুব বেশি মনে পড়ছে আপনাকে।’

এই স্ট্যাটাসের নিচে এম এ সাফিদ কোরেশি সুমন লেখেন ‘মহানায়ক আসবেই, সময়ের অপেক্ষা..বীরের বেশে।’

সাকির আহমেদ নামে একজন লিখেন, ভাই (সিদ্দিকী নাজমুল আলম) আপনি আমাদের মধ্যে আবার ফিরে আসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ছাত্রলীগের পুনর্মিলনীতে ছিলেন না নাজমুল

আপডেট সময় : ০৮:৪২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭