ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ছাত্রলীগের ওপর মেয়রের গুলিতে সাংবাদিকসহ আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি,
সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রলীগের এক নেতাকে মারপিটের ঘটনায় মেয়র অনুসারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় মেয়রের শটগানের গুলিতে সাংবাদিকসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত সাংবাদিক শিমুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর মহল্লায় মেয়র হালিমুল হক মিরুর বাসার সামনে এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে মারপিট করেন। পরে মেয়রের বাসা থেকে পুলিশ তার ভাই পিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে।

জানা যায়, বিজয়কে মারপিটের ঘটনার প্রতিবাদে বিকালে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে মেয়রের বাসায় হামলা চালান। একপর্যায়ে মেয়রের বাসা থেকে গুলিবর্ষণ করা হলে দুই পক্ষে সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলসহ তিনজন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুতর আহত সাংবাদিক শিমুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব ওয়াহিদ কাজল জানান, দুপুরে কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয়কে মেয়রের বাসায় তুলে নিয়ে তার হাত ও পা ভেঙ্গে দেয় মেয়রের ভাই পিন্টু। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। ওই মিছিলে গুলিবর্ষণ করে মেয়র হালিমুল হক মিরু। গুলিবর্ষণের ছবি তুলতে গেলে সাংবাদিক শিমুলের মুখের ওপর ককটেল নিক্ষেপ করা হয়।

তবে, শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু জানান, তার ভাই পিন্টুর সঙ্গে ছাত্রলীগ নেতা বিজয়ের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ এসে পিন্টুকে থানায় নিয়ে যায়। তিনি বলেন, ‘তারপরও ছাত্রলীগ নামধারীরা আমার বাসায় হামলা চালায়। বাধ্য হয়ে আমার লাইসেন্সকৃত শর্টগান দিয়ে এক রাউন্ড ফাঁকা গুলি করি। এতে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে আমার বাসার ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করে। একপর্যায়ে আমার বাসায় অপেক্ষমাণ নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা ককটেল বিস্ফোরণ করে চলে যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ছাত্রলীগের ওপর মেয়রের গুলিতে সাংবাদিকসহ আহত ৩

আপডেট সময় : ০৬:০০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭