ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ছাত্রবান্ধব পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করছে ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি :
ছাত্রবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে ১৯দফার যথাযথ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নানা সমস্যার সমাধানের লক্ষ্যে ১৯ দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৯দফার অন্যতম দফা শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে পর্যায়ক্রমে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
মতবিনিময় সভায় বক্তব্য দেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আফতাব উদ্দিন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, স্যার এ এফ রহমাব হল শাখা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক এম এইচ তুষার আহমেদ।
মোতাহার হোসেন প্রিন্স বলেন, ‘আজকে আমাদের ১৯দফার পরিপ্রেক্ষিতে আমরা আবাসন সমস্যার সমাধান, হলের শিক্ষাব্যবস্থা উন্নত ও উন্নত খাবার পরিবেশনের জন্য আমাদের এ কর্মসূচি। ছাত্রবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য আমাদের দ্বার উন্মুক্ত।’

যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ভিত্তি করে, তাদের মেধা ও মননের মাধ্যমে ভাষা ও স্বাধীন দেশ পেয়েছি, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে আবাসিক হলে অবহেলিত না হয় তার জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়াও প্রিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরবিচ্ছিন্নভাবে ফরমালিনমুক্ত কাঁচা সবজি ও ফল সরবরাহের জন্য বিশ্ববিদ্যালয়ে ‘কাঁচা বাজার’ স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যদের প্রতি আহ্বানের জানান।
মতবিনিময় সভায় আবিদ আল হাসান বলেন, ‘ছাত্রলীগ ভাষণে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। আমরা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে ১৯ দফা দাবি প্রণয়ন করি। এখন থেকে হলের ক্যান্টিনে বাকি, ফাও খাওয়া ও রুমে খাবার নেওয়া বন্ধ।’
তিনি আরো বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রলীগ শিক্ষার্থীদের সমস্যা তুলে তা সমাধান করার জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করার মাধ্যমে মেধার মূল্যায়নে কাজ করছে ঢাবি ছাত্রলীগ।’
আবাসিক হলের প্রত্যেক ফ্লোরে ডাস্টবিন স্থাপন ও পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য মনিটরিং সেল গঠনের অনুরোধ জানান তিনি। শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর নেওয়ার জন্য হাউজ টিউটরদের আহ্বান জানান আবিদ আল হাসান।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হলে মানসম্মত খাবার, গবেষণাগার ও আবাসিক হলের পরিবেশ উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রশাসনের কাছে ১৯ দফা দাবি জানায় ঢাবি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ছাত্রবান্ধব পরিবেশ তৈরিতে নিরলসভাবে কাজ করছে ছাত্রলীগ

আপডেট সময় : ০৭:০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭