ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ছাত্রদল কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রামে ছাত্রদল নেতাদের গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য ও গাইবান্ধা জেলা ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রনি এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য জায়েদ বিন রশিদ, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, মহানগর ছাত্রদল নেতা জাহেদ হোসেন খান জসিকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দেশ আজ রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে, বিরোধী দলের নেতাকর্মীরা আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা প্রতিনিয়ত নিপীড়িত, নির্যাতিত ও হত্যার শিকার হচ্ছে । অবৈধ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রনে ব্যর্থ হয়ে, অন্যায় ভাবে ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। সরকার গনতন্ত্রের বদলে পুলিশতন্ত্রকে তাদের সরকারী নীতি হিসেবে গ্রহণ করেছে। অবৈধ সরকারের মনতুষ্টির জন্য বিবেকবর্জিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনী গাইবান্ধা ও চট্টগ্রামে ছাত্রদল নেতাদের গ্রেফতার করেছে।

নেতৃদ্বয় আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দায়িত্বপালন না করে, সত্যিকারের জনগনের সেবক হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানান এবং অবিলম্বে গ্রেফতারকৃত সকল ছাত্রদল নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ছাত্রদল কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রামে ছাত্রদল নেতাদের গ্রেফতারে ছাত্রদলের নিন্দা

আপডেট সময় : ০৪:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭