ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

চোরাবালিতে প্রাণ গেলে দুই মেডিকেল ছাত্রের

সিলেট প্রতিনিধি
বেড়াতে গিয়ে চোরাবালিতে আটকা পড়ে মৃত্যু হয়েছে দুই মেডিকেল ছাত্রের। মঙ্গলবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল এলাকায়।

ওই দুই ছাত্রের নাম হাসান মোহাম্মদ সাঈদ ও ইসহাক ইব্রাহিম। তারা কিশোরগঞ্জের জহুরুল ইসলাম মেডিকেল কলেজের ছাত্র বলে জানা গেছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবীর গণমাধ্যমকে দুইজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সন্ধ্যায় দুইজনের মরদেহ উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেখেছে।

প্রত্যক্ষদর্শী লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকাল চারটার দিকে লালাখালের সীমান্তবর্তী জিরো পয়েন্টের কাছে একদল পর্যটক বেড়াতে যায়। ওই দলে ছিলেন সাঈদ ও ইসহাক। হাঁটুসমান পানিতে নেমে হাঁটাচলা করার সময় মিস্ত্রিঘাট এলাকার কাছে চোরাবালিতে দুইজন তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুজনকে উদ্ধার করা হয়। তাঁদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়েছে।

ওসি সফিউল কবীর জানান, দুই ছাত্রের মধ্যে সাঈদের বাড়ি ঢাকায়। তাঁর বাবার নাম হুমায়ূন রেজা। ইসহাকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তাঁদের সঙ্গে বেড়াতে আসা আরও দুজনের কাছ থেকে বাড়ির ঠিকানা নিয়ে বাড়িতে ও মেডিকেল কলেজের স্থানীয় থানা-পুলিশের মাধ্যমে খবর পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

চোরাবালিতে প্রাণ গেলে দুই মেডিকেল ছাত্রের

আপডেট সময় : ০৭:১৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭