ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

চীনে রেকর্ডসংখ্যক বিদেশিদের স্থায়ী নাগরিকত্ব প্রদান

আন্তর্জাতিক ডেস্ক,
চীন রেকর্ডসংখ্যক বিদেশিদের স্থায়ী নাগরিকত্ব প্রধান করেছে। গত বছর এক হাজার ৫৭০ জন বিদেশি নাগরিককে স্থায়ী নাগরিকত্ব দিয়েছে দেশটি। ২০১৫ সালের তুলনায় ১৬৩ শতাংশ বেশি। এটি চীনের ইতিহাসে সর্বোচ্চ। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে বিদেশি নাগরিকদের চীনে প্রবেশ ও থাকার নীতির ব্যাপক অগ্রগতি হয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেধাবিদের চীনে আসতে আগ্রহ তৈরি হবে। এতে করে আন্তর্জাতিক বিনিময় ও অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।

স্থায়ী নাগরিকত্বপ্রাপ্ত বিদেশি ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। কমিউনিস্ট শাসিত চীনের জন্য এটি ইতিহাস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছেন ঠিক সেই সময়টাতে চীন বিদেশিদের নাগরিকত্ব প্রদান করছে। প্রযুক্তি উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করা বিদেশিদেরও স্বাগত জানিয়েছে দেশটি।

বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থায়ী নাগরিকত্বপ্রাপ্ত বিদেশিরা চীনের নাগরিকদের মতোই বিনিয়োগ, সম্পত্তি কেনাবেচা, শিক্ষাসহ অন্যান্য অধিকার ভোগ করতে পারবেন।

এক বছর পর নতুন নীতি বাস্তবায়িত হলো। বর্তমানে চীনের ১৫টি শহরে নির্দিষ্ট কয়েকটি দেশের জন্য ভিসা ছাড়া এন্ট্রি রয়েছে। সাংহাই, জিয়াংসু ও চেচিয়াং শহরে নির্দিষ্ট কয়েকটি দেশের আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীদের জন্য ১৪৪ ঘন্টা পর্যন্ত ভিসা ছাড়া প্রবেশিধাকার রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

চীনে রেকর্ডসংখ্যক বিদেশিদের স্থায়ী নাগরিকত্ব প্রদান

আপডেট সময় : ০৪:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭