ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

চীনে ম্যাসাজ পার্লারে অগ্নিকাণ্ড, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
চীনের একটি ফুট ম্যাসাজ পার্লারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত সন্দেহে সোমবার পুলিশ একজনকে আটক করেছেন। খবর জিও নিউজের।

চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, রবিবার স্থানীয় সময় বিকাল সাড়ে পাঁচটার দিকে চেচিয়াং প্রদেশের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরও ১০ জন মারা যায়।

চীনা সোশ্যাল মিডিয়া উইবোতে আগুন লাগার ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাসাজ পার্লার থেকে কালো ধোঁয়া আশেপাশে ছড়িয়ে পড়েছে। ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় ছিল পার্লারটি। প্রাণ বাঁচাতে সেখান থাকা লোকজন জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়ে। আগুন লাগার কারণ জানা যায়নি।

চীনে অগ্নিনির্বাপক ব্যবস্থা খুবই দুর্বল। জরুরি অবস্থায় বের হওয়ার দরজা অধিকাংশ ভবনেরই বন্ধ থাকে।

গত মাসে চীনে বয়স্কদের একটি কেয়ার সেন্টারে আগুন লেগে সাতজন নিহত হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

চীনে ম্যাসাজ পার্লারে অগ্নিকাণ্ড, নিহত ১৮

আপডেট সময় : ০৯:২৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭