ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

চায়ের কাপে ঝড়, পুলিশসহ আহত আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী

নিউজ ডেস্ক:: মাগুরার মহম্মদপুরে চা খাওয়া কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৮ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ১৭ জন আহত হয়েছেন।বুধবার উপজেলার কালুকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান,কালুকান্দি মোড়ের একটি চায়ের দোকানে মঙ্গলবার বিকালে ওই গ্রামের বাহাজ উদ্দিনের ছেলে তারিকুলের সঙ্গে উরুড়া গ্রামের তৈয়বের ছেলে ঝন্টুর চা খাওয়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে ঘটনার পর দিন বুধবার সকালে আক্কাস মোল্যার ভাটার সামনে আওয়ামী লীগ নেতা বাহাজউদ্দিনের নেতৃত্বে কালুকান্দি গ্রামের সমর্থকের সঙ্গে টুকুর উরুড়া গ্রামের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড গুলি বর্ষণ ও পাঁচটি টিয়ারশেল নিক্ষেপ করে। দুই ঘণ্টব্যাপী এ সংঘর্ষে পুলিশের আট সদস্যসহ উভয়পক্ষের ১৭ জন আহত হয়েছেন। এ সময় সাতটি বাড়িঘর ও দুটি ইটভাটায় ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছন্টু শিকদার(৩৮), খসরু শিকদার(৩৫), মজনু শিকদার(২৫), জুয়েল(১৪), মঞ্জু মোল্যা(৪৪), জহুর বিশ্বাষ(২৮), ইকরামুল মন্ডল(২২), হাফিজুর খান(৩৫), আজিজুল(২০), মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া পুলিশের এসআই হাফিজ ও এসআই আজমসহ মোসলেম, ফজলু শিকদার, বাহাজ উদ্দিন, গোলাম রব্বানী, তারিকুল এবং ইদুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।মহম্মদপুর থানার ওসি মো. রবিউল হোসেন বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

চায়ের কাপে ঝড়, পুলিশসহ আহত আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী

আপডেট সময় : ০৪:১৫:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮