ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

‘চালকরা স্বতঃস্ফূর্তভাবে গাড়ি চালানো বন্ধ করেছেন’

পরিবহন ধর্মঘট

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম বক্স দুদু চলমান পরিবহন ধর্মঘট প্রসঙ্গে বলেছেন, ‘এটা আমাদের সাংগঠনিক কোনও সিদ্ধান্ত নয়। চালকরা স্বতঃস্ফূর্তভাবে গাড়ি চালানো বন্ধ করেছেন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে মতিঝিলে ফেডারেশনের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহিম বক্স বলেন, ‘সড়ক দুর্ঘটনার মামলায় প্রচলিত আইনে বিচার করা হয়নি। বিশেষভাবে এর বিচার করা হয়েছে। আমরা চাই প্রচলিত আইনেই এ দুর্ঘটনার বিচার করা হোক।’

তিনি আরও বলেন, ‘চালক জমিরকে সাজা দেওয়া হয়েছে। কিন্তু তার গাড়ি চালনার বয়স ৩৩ বছর। এরপরও তাকে অদক্ষ চালক বলা হচ্ছে। তাহলে যাদের ড্রাইভিং লাইসেন্সের বয়স দুই তিন বছর তারা গাড়ি চালাতেই জানেন না। আমরা আর গাড়ি চালিয়ে কী করবো। তাই আমরা গাড়ি চালানো থেকে অবসরে গেলাম।’

ধর্মঘট কীভাবে হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালতের রায়ের বিষয়ে আমরা সেদিন রাতেই আলোচনা করছিলাম। তখন রাতে টিভিতে খবর দেখলাম সাভারে সড়ক দুর্ঘটনায় মির হোসেন মিরু নামের এক চালকের ফাঁসির আদেশ হয়েছে। মূলত এ রায়ের খবর সারাদেশে ছড়িয়ে পড়লে সাধারণ শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে গাড়ি চালানো বন্ধ করে দেয়।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

‘চালকরা স্বতঃস্ফূর্তভাবে গাড়ি চালানো বন্ধ করেছেন’

আপডেট সময় : ০৪:২৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭