ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

চাঁদা না পেয়ে শিক্ষার্থীদের পেটাল যুবলীগ

চাঁদপুর প্রতিনিধি
483
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য চাঁদা না দেয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলার ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় যুবলীগের কিছু কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় শিক্ষার্থীদের পিটিয়েছে যুবলীগের ‘চাঁদাবঞ্চিত’ সেই কর্মীরা। এতে আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন মেয়ে ও ৭ জন ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন শিক্ষক জানান, শুক্রবার রাতে যুবলীগের কিছু কর্মী বিদ্যালয়ে গিয়ে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারের কাছে ছাত্রীদের উপবৃত্তির তহবিল থেকে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এ জন্য তারা প্রধান শিক্ষককে শনিবার পর্যন্ত সময় বেঁধে দেয়। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা শনিবার দুপুরে এসে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রধান শিক্ষককে বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও হোস্টেল সুপার ফজলুর রহমান।
আজ রোববার সকালে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এসে এ ঘটনা জানতে পেরে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় ১৫-১৬ জন যুবক লাঠিসোটা নিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়। চাঁদপুর পুলিশ সুপার সামছুন নাহার জানান, এ ঘটনায় দুলাল চন্দ্র সরকার মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

চাঁদা না পেয়ে শিক্ষার্থীদের পেটাল যুবলীগ

আপডেট সময় : ১০:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫