ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

চমক নিয়ে নায়লা নাঈম

1487

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষা করছিলেন চলতি সময়ের আলোচিত ও বিতর্কিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। কিন্তু অপেক্ষা যেন শেষ হচ্ছিল না তার। প্রায় বছরখানেক আগে ‘রানআউট’ নামের ছবিতে একটি আইটেম গানে পারফরম করেন তিনি। এর মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করেন নায়লা। ছবিটিতে আইটেম গানে তার ব্যাপক খোলামেলা হওয়ার বিষয়টি মিডিয়াগুলোতে বেশ ফলাও করে প্রচার করা হয়। বেশ কয়েকটি খোলামেলা পোশাকে এ গানে পারফরম করেছেন তিনি। একটি দৃশ্যে খোলামেলা হয়ে বৃষ্টিতেও নেচেছেন। সব মিলিয়ে নায়লার এ গানটি ছবির অন্যতম চমক হিসেবেই ধরা হচ্ছে। কিন্তু ছবিটির মুক্তির বিষয়টি বিভিন্ন কারণে বিলম্বিত হয়। তবে নতুন খবর হলো নায়লার অপেক্ষার প্রহর এবার শেষ হয়েছে। খুব শিগগিরই প্রথমবারের মতো বড় পর্দায় আসতে যাচ্ছেন এই গ্ল্যামারাস কন্যা। এরই মধ্যে ছবিটির তারিখ ঘোষণা করেছেন পরিচালক তন্ময় তানসেন। সে ঘোষণা অনুযায়ী ছবিটি চলতি মাসের ১৬ তারিখ মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে এ ছবির গানগুলো প্রকাশ হয়ে বেশ প্রশংসিত হয়েছে। এদিকে এ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন সজল ও মৌসুমী নাগ। আর আইটেম কন্যা হিসেবে পারফরম করতে দেখা যাবে নায়লাকে। সব মিলিয়ে এ ছবির মুক্তির বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত ও আনন্দিত তিনি। এ বিষয়ে নায়লা নাঈম বলেন, অবশেষে অপেক্ষার প্রহর শেষ। এবার ‘রানআউট’ মুক্তি পেতে যাচ্ছে। এতদিন এর অপেক্ষাতেই ছিলাম। কারণ আমি যে আইটেম গানটিতে পারফরম করেছি, তাতে অনেক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। বলা চলে এটা নায়লার অভিনব চমক। সব মিলিয়ে আমি গানটি ও পুরো ছবিটি নিয়ে অনেক আশাবাদী। এদিকে ‘রানআউট’-এর পর নায়লা নাঈমকে আবারও আইটেম কন্যা হিসেবে দেখা যাবে ‘রাত্রির যাত্রী’ ছবিতে। খুব শিগগিরই এ ছবির আইটেম গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

চমক নিয়ে নায়লা নাঈম

আপডেট সময় : ০৪:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫