ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

গয়েশ্বর ও শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

ডেস্ক নিউজ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটিতে নিষ্ক্রিয় নেতাদের স্থান দেওয়ার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে দায়ী করেছেন নারায়ণগঞ্জ বিএনপির একাংশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে সক্রিয় নেতাদের মূল্যায়ন না করে নিষ্ক্রিয়দের মূল্যায়নের অভিযোগে মহানগরের পদবঞ্চিত নেতাদের একটি অংশ কেন্দ্রীয় এই দুই বিএনপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করে।

শনিবার বিকালে শহরের মণ্ডলপাড়ায় বিএনপি কার্যালয়ে বিএনপির একাংশের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সদ্যঘোষিত মহানগর কমিটির উপদেষ্টা আবদুল মজিদ। সভায় আরও উপস্থিত ছিলেন বিলুপ্ত শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির প্রচার সম্পাদক সুরুজ্জামান, আবদুল হামিদ খান ভাসানী, নুরুল হক চৌধুরী দিপু প্রমুখ।

সভায় বিলুপ্ত শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিকে পাশ কাটিয়ে অগঠনতান্ত্রিকভাবে সংস্কারপন্থী, বিএনএফ, বিকল্পধারা ও কল্যাণ পার্টির নেতাকর্মীদের নিয়ে সদ্য গঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে অনেকেই স্থান পেয়েছে যারা গত আট বছরে একদিনও আন্দোলনে মাঠে নামেনি। তারা মামলার আসামি হয়নি, জেলেও যায়নি। অথচ আমরা মামলার আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিলাম, জেলহাজতে ছিলাম, জেলখানায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আর আামাদের বাদ দিয়ে কমিটি করা হয়েছে নিষ্ক্রিয়দের নিয়ে। শিগগিরই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমরা দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে প্রকৃত চিত্র তুলে ধরব।’
সভায় সদ্যঘোষিত মহানগর বিএনপির উপদেষ্টা আবদুল মজিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।

উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। আগের কমিটির সেক্রেটারি কাজী মনিরুজ্জামান নতুন কমিটিতে সভাপতি হয়েছেন। আর নতুন কমিটিতে সেক্রেটারি হয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ। অন্যদিকে, সাবেক এমপি আবুল কালামকে সভাপতি ও এটিএম কামালকে সেক্রেটারি করে ২৩ সদস্যের মহানগর বিএনপির কমিটি (আংশিক) গঠন করা হয়। পরদিন আংশিক দুই কমিটির অনুমোদন দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেন তিনি।

এর আগে, শনিবার দুপুরেই মহানগর বিএনপির দ্বিতীয় যুগ্ম সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকারের ছোট ভাই মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ‘এক নেতা এক পদ’ নীতি অনুসরণ করে তিনি পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। খোরশেদ টানা তিনবার সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর ও একইসঙ্গে মহানগর যুবদলের আহ্বায়কের পদে রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

গয়েশ্বর ও শাহজাহানকে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট সময় : ০৫:৪২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭