ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

গ্রিস উপকূলে নৌযান ডুবে ১১ শরণার্থীর মৃত্যু

গ্রিসের সামোস দ্বীপের উপকূলে রোববার একটি নৌযান ডুবে ৬ শিশুসহ ১১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ঘটেছে। কোস্টগার্ড জানায়, ৬ শিশুর মধ্যে চারটিই দুগ্ধপোষ্য। কর্তৃপক্ষ জানায়, ‘নিহত ১১ জনের মধ্যে ১০ জনের লাশ পাওয়া যায় নৌযানটির কেবিনে। অপর একটি লাশ দ্বীপের তীরে ভেসে আসে। এ লাশটি একটি কন্যাশিশুর।

পার্শ্ববর্তী তুর্কি উপকূল থেকে সাগর পাড়ি দিয়ে আসার সময় নৌযান উল্টে যায়। কোস্টগার্ড জানায়, দুই জন এখনো নিখোঁজ রয়েছে। তীর থেকে মাত্র ২০ মিটার দূরে নৌযানটি ডুবে যাওয়ার পর ১৫ জনকে টেনে তোলা হয়েছে।

এর আগে গত সোমবার গ্রীসের লেসবোস ও রোডস দ্বীপের অদূরে নৌযানডুবির পৃথক ঘটনায় ৬০ জনের বেশি নিহত হয়, যাদের অন্তত ২৮ জন শিশু। গত শুক্রবার তুরস্ক থেকে গ্রীসের পূর্বাঞ্চলীয় ঈজিয়ান দ্বীপে যাওয়ার চেষ্টাকালে ১৭ শিশুসহ ২২ লোক প্রাণ হারায়।

এ ঘটনার আগে বুধবার লেসবোস, সামোস ও আগাথোনিসি দ্বীপের অদূরে পাঁচটি জাহাজডুবির ঘটনায় ১১ শিশুসহ ২৪ অভিবাসী মারা যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

গ্রিস উপকূলে নৌযান ডুবে ১১ শরণার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০১৫