ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

গৃহবধূ অগ্নিদগ্ধ স্বামী শাশুড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার,
23
নবীগঞ্জে শ্বশুরালয়ে গিয়ে ঘুমন্ত স্ত্রীকে পেট্রল ঢেলে আগুন দেয়ার ঘটনায় শাশুড়ির ও পাষণ্ড স্বামী নানু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার শেরপুর থেকে ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গতকাল দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানায় নৃশংস ঘটনায় পাষণ্ড স্বামী নানু মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গৃহবধূর পিতা হাজী আবদুর রহিম মামলা করেন। অগ্নিদগ্ধ গৃহবধূ ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন। পুলিশ সূত্র জানায়, গত ২৭শে আগস্ট রাত ৪টায় উপজেলার ছিটফরিদপুর গ্রামে পিত্রালয়ে থাকা স্ত্রী রুমানা বেগমের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তার স্বামী নানু মিয়া। তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে ২৮শে আগস্ট রাতে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, রুমানার শরীরের ভাগ পুড়ে গেছে। এ ব্যাপারে ২৮শে আগস্ট রুমানার পিতা হাজী আবদুর রহিম মামলা করেন। সোমবার রাতে পুলিশ মহাসড়কের শেরপুর এলাকা থেকে নানু মিয়াকে গ্রেপ্তার করে। নানু মিয়া পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করে বিস্তারিত বিবরণ দিয়েছে। অভিযুক্ত নানু মিয়া জানায়, স্ত্রী রোমানা স্বামী-সন্তানের রেখে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ায় ক্ষোভে সে এ ঘটনা ঘটিয়েছে।
উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদপুর গ্রামের আবদুর রহিমের কন্যা রোমানা বেগম (২৩) যৌতুকের দাবিতে নির্যাতিত হয়ে পিত্রালয়ে চলে আসে। বুধবার রাতে শ্বশুরালয়ে গৃহবধু রোমানানাকে স্বামী নানু মিয়া শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। তার স্বামীর বাড়ি বালাগঞ্জ উপজেলার কালনীচর গ্রামে। ওই গ্রামের ছালিক মিয়ার পুত্র নানু মিয়া দুবছর আগে ভালবেসে রোমানাকে বিয়ে করে। এর পর থেকেই গৃহবধূ রোমানাকে যৌতুকের দাবিতে মারপিট করত। সোমবার সন্ধ্যায় থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে মহাসড়কের শেরপুর থেকে পাষাণ্ড নানু মিয়াকে গ্রেপ্তার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

গৃহবধূ অগ্নিদগ্ধ স্বামী শাশুড়ি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫