ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

গুলশানের হলি আর্টিজানে জঙ্গী হামলা: নিহত নাগরিকদের ক্ষতিপূরণ ও পোশাক চায় ইতালি

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গী হামলায় ইতালির ৯ নাগরিক নিহত হয়েছিলেন। তাদের পরিবারের জন্য বাংলাদেশের কাছে আর্থিক ক্ষতিপূরণ চেয়েছে ইতালির সরকার।

এ ছাড়া ওই ৯ জন নিহতের দেহে যে পোশাক ছিল, তাও ফেরত দিতে বলেছে ইতালি। এ বিষয়ে ঢাকার ইতালি দূতাবাসের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি সারসংক্ষেপ লিখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সেখানে ইতালি সরকারের পাঠানো চিঠির বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।

গত বছর ১ জুলাই শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে গুলশানের ৭৯ নম্বরের হলি আর্টিজান বেকারিতে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এরপর ওই রেস্তোরাঁয় থাকা ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন লোকজনকে জিম্মি করে রাখে। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। নিহত হন ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন। আহত হন প্রায় ৩০ জন পুলিশ সদস্য। হামলার পরদিন ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালায়। জিম্মি ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং ১৭ জন বিদেশি নাগরিকের মরদেহ পাওয়া যায়।

পরে ওই হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আর্টিজান বেকারিতে অস্ত্রধারীদের হামলায় নিহত ২০ জনের মধ্যে দুই জন বাংলাদেশি, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, নয় জন ইতালি, সাত জন জাপানি ও একজন ভারতীয় ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

গুলশানের হলি আর্টিজানে জঙ্গী হামলা: নিহত নাগরিকদের ক্ষতিপূরণ ও পোশাক চায় ইতালি

আপডেট সময় : ০৩:৩৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭