ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

গাড়ি চালককে প্রকাশ্য দিবালোকে মাঝরাস্তায় কান ধরে সিজদা করালেন এসআই ! বইছে সমালোচনার ঝড়

বিশেষ প্রতিবেদক,

পেকুয়ায় মীর কাশেম নামের এক গাড়ি চালককে মাঝরাস্তায় শত শত মানুষের সামনেই কানধরে সিজদা করালেন এসআই ! সে কক্সবাজার সদরের নাজিরার টেক এলাকার নুরুল আলমের পুত্র। এ ঘটনায় পুরো উপজেলায় সমালোচনার ঝড় বইছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলা সদর চৌমুহনী চৌরাস্তার মোড়ে এহেন ঘৃণিত কাজ করেন পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলাম। টুপি পরিহিত ও দাড়িওয়ালা ওই গাড়ি চালকের সাথে এমন কান্ড করায় নিন্দার ঝড় বইছে উপজেলার ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে।

ভুক্তভোগী মীর কাশেম সময়ের কণ্ঠস্বরকে বলেন, আমি কক্সবাজার থেকে মালবোঝাই ট্রাক গাড়ি নিয়ে চট্টগ্রামের উদ্দ্যেশে যাচ্ছিলাম। পথিমধ্যে পেকুয়া চৌমুহনী এলাকায় আমাকে পিছন থেকে ডাক দিয়ে থামায় এক লোক। কাছে আসতে দেখলাম তিনি পুলিশের লোক। পুলিশ দেখে আমি গাড়ি থেকে নামতেই তার গায়ে গাড়ি লাগার অযুহাতে আমাকে কানধরে সিজদার নির্দেশ দেয়। এতে আমি আপত্তি করলে তিনি অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে শত শত মানুষের সামনে কানধরিয়ে রাস্তার মাঝখানে সিজদা করায়। এ ঘটনার আমি সুষ্ঠ বিচার দাবী করছি।

এ ব্যাপারে পেকুয়া থানার এসআই তৌহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার সময়ের কণ্ঠস্বরকে বলেন, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

গাড়ি চালককে প্রকাশ্য দিবালোকে মাঝরাস্তায় কান ধরে সিজদা করালেন এসআই ! বইছে সমালোচনার ঝড়

আপডেট সময় : ০৬:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭