ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

গাজার পুলিশ প্রধান ইসরায়েলি বিমান হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকার দক্ষিণাঞ্চলে আল-মাওয়াসি এলাকার একটি মানবিক নিরাপদ জোনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে গাজার পুলিশ বিভাগের মহাপরিচালক মাহমুদ সালাহ এবং তার সহযোগী হুসাম শাহওয়ানও রয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরের আলো ফোটার আগে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ব্রিটিশ সংবাদসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, যেখানে হামলা হয়েছে ওই অঞ্চলটিকে গাজা আগ্রাসনের শুরুর দিকে একটি নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। অসহায় ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিল তারা। নিহতদের মধ্যে তিন শিশু ও দুজন নারীও রয়েছেন বলে জানা গেছে।

হামলা পরবর্তী একটি ভিডিও ক্লিপে দেখা যায়, আশ্রয় শিবিরের ক্ষতিগ্রস্ত তাঁবুগুলো জ্বলছে। ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ ও কাপড় শুকানোর জন্য টাঙানো তারগুলোর মাঝখানে জীবিতদের খুঁজছে লোকজন।

হামাস পরিচালিত আল-আকসা টিভি জানায়, বিমান হামলায় সাধারণ ফিলিস্তিনিদের পাশাপাশি গাজার পুলিশ বিভাগের মহাপরিচালক মাহমুদ সালাহ এবং তার সহযোগী হুসাম শাহওয়ান নিহত হয়েছেন।

এদিকে মানবিক নিরাপদ জোন হিসেবে চিহ্নিত এলাকায় তাদের হামলা চালানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী। এলাকাটিতে যুদ্ধবিমান, ড্রোন ও কামানের মাধ্যমে এর আগেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এর মধ্যে গত ২২ ডিসেম্বর আটজন প্রাণ হারিয়েছে এক হামলায়।

এর কয়েকদিন আগে, দক্ষিণের রাফা শহর থেকে ইসরায়েলি ট্যাংক অগ্রসর হওয়ার ফলে আল-মাওয়াসি এলাকার বহু পরিবার উত্তর দিকে পালিয়ে যায়। আসন্ন হামলার ভয়ে এই পদক্ষেপ নিতে বাধ্য হয় তারা। এছাড়া নতুন বছরের প্রথম দিনে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি প্রাণ হারান। নিহতদের মধ্যে চারটি শিশু ও একজন নারী ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

গাজার পুলিশ প্রধান ইসরায়েলি বিমান হামলায় নিহত

আপডেট সময় : ১০:২৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫