ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

খুলনায় ছাত্রলীগের গুলিতে যুবদল নেতা নিহত

খুলনায় ঘের দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে নজরুল ইসলাম (৪৩) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় বটিয়াঘাটা উপজেলার আমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নজরুল কোড়িয়া গ্রামের আয়েনউদ্দীন শেখের ছেলে। তিনি স্থানীয় আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে খুলনা মহানগরী থেকে ২০-২২টি মোটরসাইকেলে ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মী আমিরপুরের কোড়িয়া গ্রামের আতালের চরে একটি মাছের ঘের দখল করতে যায়। স্থানীয় গ্রামবাসী তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। একপর্যায়ে হামলাকারীদের গুলিতে আমিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ও কোড়িয়া গ্রামের নিজাম উদ্দিন (৪২) গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাঁদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান নজরুলের মৃত্যু হয়েছে। এ যুবদল নেতার বুকে গুলি লেগে পিঠ দিয়ে বের হয়ে গেছে।

খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা নিহত নজরুল ইসলামের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। তিনি এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

তবে খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল বলেন, ঘের দখলের ঘটনা সম্পর্কে তাঁর জানা নেই। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

রাত ৯টায় বটিয়াঘাটা থানার ওসি মোজাম্মেল হক হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পৌর মেয়র আওয়ামী লীগ নেতার গুলিতে নিহত হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। শুক্রবার কুষ্টিয়ায় জমির বিরোধ নিয়ে ক্ষমতাসীন দলটির দুই পক্ষের সংঘর্ষে নিহত হন একজন। একই দিন খুলনার ফুলতলায় খুন হন যুবলীগের এক কর্মী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

খুলনায় ছাত্রলীগের গুলিতে যুবদল নেতা নিহত

আপডেট সময় : ০৫:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭