ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

খাশোগির ছেলেকে সৌদি বাদশাহ-যুবরাজের সান্ত্বনা!

আন্তর্জাতিক ডেস্ক:: ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

রিয়াদে ইমামা প্রাসাদে মঙ্গলবার খাশোগির ছেলে সালাহ ও তার ভাই সাহেলের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান।এ সময় বাদশাহ ও যুবরাজ তাদের সান্ত্বনা দেন।এর আগে জামাল খাশোগির ছেলেকে ফোন করে কথা বলেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।এ সময় নিহত খাশোগির ছেলে সালাহকে সান্ত্বনা দিয়েছেন তিনি।

সৌদি যুবরাজ সালমানের কট্টর সমালোচক ছিলেন জামাল খাশোগি। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা প্রথিতযশা ওই সাংবাদিক তার তুরস্কের বান্ধবীকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতে গত ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে যান। কিন্তু সেখান থেকে তিনি আর ফিরে আসেননি।

শুরু থেকে তুরস্ক দাবি করেছিল, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতর সৌদির চররা হত্যা করে লাশ টুকরো টুকরো করে ফেলে দিয়েছে কোথাও।কিন্তু সৌদি সরকার তা অস্বীকার করে আসছিল।কিন্তু আন্তর্জাতিক চাপে অবশেষে ১৭ দিন পর গত ১৯ অক্টোবর সৌদি সরকার এক বিবৃতিতে কনস্যুলেট ভবনের ভেতরই হত্যার বিষয়টি স্বীকার করে।এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে আটক করেছে সৌদি আরব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খাশোগির ছেলেকে সৌদি বাদশাহ-যুবরাজের সান্ত্বনা!

আপডেট সময় : ০১:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮