ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

খালেদা জিয়া দেশের উন্নয়ন চান না: নাসিম

সিরাজগঞ্জ: খালেদা জিয়া এদেশের উন্নয়ন চান না। এদিকে একবিংশ শতাব্দীর মানুষ উন্নয়নে বিশ্বাসী। তাই তারা উন্নয়নের সরকার আওয়ামী লীগকে বার বার নির্বাচিত করে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা জনগণকে অবহিতকরণ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাসিম বলেন, ‘সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনা সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যেই প্রমাণ করে তিনি এদেশের উন্নয়ন চান না। তিনি পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের কথায় নাচানাচি করেছেন। এখন প্রমাণ হয়েছে আওয়ামীলীগ কোন দুর্নীতি করে নাই।’

মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পঁচে গেছে।’

তিনি আরও বলেন, ‘সরকার নানামুখী উন্নয়ন করে নির্দিষ্ট সময়ের আগেই দেশকে মধ্যম আয়ের পথে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৭১টি দেশে রফতানি হচ্ছে। আর হাসপাতাল, হেলথ কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোর সেবার মান অনেক বেড়েছে। ফলে মানুষের গড় আয়ু এখন ৭১ বছরে উন্নীত হয়েছে।’

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, জেলা সিভিল সার্জন শেখ মনজুর রহমান, জেলা তথ্য অফিসার শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সহিদুল ইসলাম, কাজীপুর উপজেলা চেয়ারম্যান বকুল সরকার, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম।

পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসিসহ মোট ৬৫জনকে নগদ ৫ হাজার করে টাকা প্রদান করেন। এরপর তিনি উপজেলার মেঘাইতে পর্যটন কেন্দ্রের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

খালেদা জিয়া দেশের উন্নয়ন চান না: নাসিম

আপডেট সময় : ০৮:১৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭