ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

খালেদা জিয়া চোখের অপারেশনের পর দেশে ফিরবেন

1386
লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিত্সার জন্য তার দেশে ফিরতে বিলম্ব হবে।

যুক্তরাজ্য বিএনপি ও লন্ডনে অবস্থানরত বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে—বুধবার খালেদা জিয়া বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়ে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবেন বলে টিকিট কাটা ছিল। কিন্তু তার চিকিত্সা শেষ না হওয়ার কারণে ফেরার সময় পেছানো হয়েছে। তিনি কবে দেশে ফিরবেন তা সম্পূর্ণ চিকিত্সকের পরামর্শের ওপর নির্ভর করছে।

খালেদা জিয়ার দুই চোখের ছানি বা ক্যাটারেক্ট অপারেশন করতে হবে। লন্ডনের বিখ্যাত মরফিল্ড হাসপাতালে খালেদা জিয়া চিকিত্সা করাচ্ছেন।

জানা গেছে—গত সপ্তাহে তিনি চোখের ডাক্তার দেখিয়েছেন। চিকিত্সকরা তার চোখে অপারেশন করা প্রয়োজন বলে মত দেন। এরপর ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের সঙ্গে পরামর্শ করে চোখে অপারেশনের সিদ্ধান্ত নেন তিনি। ২-৩ দিনের মধ্যে এ ব্যাপারে আবার ডাক্তারের কাছে যাবেন খালেদা জিয়া।

চোখে অপারেশন হলে কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। চিকিত্সক বলেছেন, দুই চোখের অপারেশন একসঙ্গে করা হবে না। এক চোখের অপারেশন করার সপ্তাহখানেক পর অন্য চোখের অপারেশন করা হবে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, খালেদা জিয়ার চিকিত্সার কারনে দেশে ফিরতে বিলম্ব হবে। এখন তিনি বিশ্রামে আছেন। তিনি সুস্থ হয়ে উঠলে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত্ করবেন।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। তিনি লন্ডনের কিংসটনে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। সেখানে তার দুই পুত্রবধু এবং তিন নাতনি আছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

খালেদা জিয়া চোখের অপারেশনের পর দেশে ফিরবেন

আপডেট সময় : ১০:৫২:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫