ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের বৈঠক অনুষ্ঠিত।

এর আগে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাড়ে চারটায় এ বৈঠক শুরু হয়। ডোনাল ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এটিই প্রথম বৈঠক। এ বৈঠকে ট্রাম্প প্রশাসনের কাছে বিএনপির অবস্থান ব্যাখ্যা এবং আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
NUR_8520

খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামমসুদ্দিন দিদার জানান, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বার্নিকাট আরো কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। তবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি।

২০১৬ সালের ২৪ জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১৪ সালের ২২ মে মার্সিয়া বার্নিকাটকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। বার্নিকাট ঢাকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ড্যান মজীনার স্থলাভিষিক্ত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খালেদা জিয়ার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০১৭