ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার মুখে গণতন্ত্র অন্তরে ষড়যন্ত্র : হাসানুল হক ইনু

ঢাকা: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন বেগম খালেদা জিয়ার এজেন্ডা নয়, তার মুখে গণতন্ত্র, অন্তরে ষড়যন্ত্র।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেত্রীর প্রস্তাব সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া মুখে গণতন্ত্রের কথা বললেও জঙ্গির সঙ্গীত্ব ছাড়েননি। তার অনির্বাচিত সরকার গঠনের প্রস্তাব কার্যত নির্বাচন ভন্ডুল, সাংবিধানিক ধারা বানচাল এবং আবারও জঙ্গিতান্ডব ও আগুন-সন্ত্রাস করার কূটচাল।’

তিনি আজ মঙ্গলবার ঢাকার যাত্রাবাড়ীতে ধলপুর কমিউনিটি সেন্টারে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রয়াত নেতা মোঃ দ্বীন ইসলামের স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

হাসানুল হক ইনু এসময় তার দলের ঢাকা মহানগর পূর্ব কমিটির সাংস্কৃতিক সম্পাদক দ্বীন ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সরকার এ মুহূর্তে যথাসময়ে নির্বাচন, জঙ্গি নির্মূল এবং দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার চ্যালেঞ্জ হাতে নিয়েছে। ঠিক এমন সময়েই বেগম খালেদা জিয়ার চক্রান্ত মোকাবিলা করতে হচ্ছে। কারণ, বিএনপি নেত্রী এখনো জঙ্গির সঙ্গীত্ব ত্যাগ করেননি, তওবা করেননি, জনগণের কাছে মাফ চাননি। তিনি এখনো গণতন্ত্রের জন্য হুমকি হয়ে রয়েছেন।’

জাসদ ঢাকা মহানগর পূর্ব কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় জাসদ স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে এবং জাসদ নেতা মীর হোসাইন আখতার, নূরুল আখতার প্রমূখ তাদের বক্তব্যে প্রয়াত নেতা মোঃ দ্বীন ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

খালেদা জিয়ার মুখে গণতন্ত্র অন্তরে ষড়যন্ত্র : হাসানুল হক ইনু

আপডেট সময় : ০৭:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০১৭