ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে মামলা মুলতবি করার আবেদনও নাকচ করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বিশেষ আদালতে হাজির হন খালেদা জিয়া। এদিন বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা প্রকাশ করে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আবেদনে ন্যয়বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এ ব্যাপার আদালত আদেশে বলেন, এ মামলার অভিযোগ গঠন হয়েছে প্রায় তিন বছর হতে চলল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন অনুযায়ী ৬০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হয়। মামলার শেষ পর্যায়ে এসে এ ধরনের আবেদনের সুযোগ নেই। তাই আবেদন নামঞ্জুর করা হলো এবং মুলতবি করার আবেদন নাকচ করা হলো।

আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি ওই দুই মামলার পুনঃতদন্তের দাবি জানিয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানির দিনও ছিল আজ।

আত্মপক্ষ সমর্থনের শুনানির আগেই মামলার পুনঃতদন্তের বিষয়টি নিষ্পত্তির আবেদন জানান খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করেন খালেদা জিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর

আপডেট সময় : ০৫:৪২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭