ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

খালেদার দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ই সেপ্টেম্বর

1054
জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় রাজধানীর বকশীবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ প্রায় সোয়া তিন ঘণ্টা শুনানি শেষে বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ১৭ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেন। এর আগে সকাল পৌনে ১০টায় গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে বেলা ১১টায় আদালতে পৌঁেছেন বিএনপি চেয়ারপারসন। তবে তিনি পৌঁছানোর আগেই সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে যায়। খালেদা জিয়ার আইনজীবী এড. সানাউল্লাহ মিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার সত্যায়িত অনুলিপি না পাওয়ার কথা বলে সময়ের আবেদন করলে বিচারক তা নথিভুক্ত করে রাখেন। এদিন দাতব্য ট্রাস্ট মামলায় পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এইচএম ইসমাইল, জনতা ব্যাংকের সাত মসজিদ রোড শাখার জিএম শেখ মকবুল আহমেদ এবং জনতা ব্যাংকের প্রথম সহকারী মহাব্যবস্থাপক ফাহমিদা রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার ডিজিএম মো. হাফিজুর রহমান এ মামলায় সাক্ষ্য দেন। তিনি জব্দ তালিকার একটি বিবরণ উপস্থাপন করতে শুরু করলে আসামিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। এ সময় খানিকটা উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিচারক আপত্তি ওঠা অংশটুকু বাদ দিয়ে তার জবানবন্দি গ্রহণ করেন। এরপর ১৭ই সেপ্টেম্বর পরবর্তী দিন রেখে মামলার শুনানি মুলতবি করেন বিচারক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

খালেদার দুই মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৭ই সেপ্টেম্বর

আপডেট সময় : ০৯:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫