ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

খালেদ,লোকমান ও মুন্নার মিথ্যা মামলার নিন্দা জানালেন নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর ৮১তম জন্মবাষির্কী উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত তিন দিনের শেষ কর্মসুচী আলোচলা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
গতকাল ( ২১ জানুয়ারি ) শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তার বক্তব্যে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ ,মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লোকমান ও সিলেট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রাহাত চৌঃ মুন্না উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানার মাধ্যমে হয়রানীর নিন্দা জানিয়ে বলেন,আমি ভাবছিলাম এই প্রোগ্রামে তারা উপস্থিত থাকবেন কিন্তু সরকারের দমন পীড়নের কারনে আজ তাহারা ফেরারী রয়েছে। সরকারের বিশেষ মহলের ইন্দনে নেতৃত্ব প্রদান কা্রীদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।দেশ ব্যাপি ছাত্রদল নেতা কর্মীদের উপর পরিকল্পিত নির্যাতন চালানো হচ্ছে ।সিলেটের শীর্ষ এই নেতাদের হয়রানীর মাধ্যমে তাদের পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে, এ ছাড়া ও তাদের দলীয় কর্মসুচীতে অংশ গ্রহনে পদে পদে বাধা প্রদান করা হচ্ছে । তিনি তার বক্তব্যে সিলেট ছাত্রদলের শীর্ষ তিন নেতা খালেদ, লোকমান, মন্নার মিথ্যা মামলা প্রত্যাহার করার আহবান জানিয়েছেন। এবং সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন ও অলিউর রহমান অলিসহ আটককৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান।
এ ছাড়া ও তিনি তার বক্তব্যে বলেন শত নির্যাতন নিপীড়নের পরও ছাত্রদল ,যুবদল কে আগামী দিনের সরকারের বিরুদ্ধে সকল আন্দোলন মাঠে থেকে রুখে দাঁড়াত হবে। এর আগে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পক্ষ থেকে কেন্দ্রীয় এই বর্ষিয়ান নেতাকে ফুলের তুরা দিয়ে স্বাগত জানানো হয় ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

খালেদ,লোকমান ও মুন্নার মিথ্যা মামলার নিন্দা জানালেন নজরুল ইসলাম খান

আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭