ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ক্ষমতায় গেলে বিমান বাহিনীকে ঢেলে সাজাবো: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জয়ী হলে দেশের বিমান বাহিনীকে ঢেলে সাজানো হবে।ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বিমানবাহিনীকে সুসজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।বৃহস্পতিবার যশোরে ‘বঙ্গবন্ধু কমপ্লেক্স’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ করতে চায় না। আমাদের পররাষ্ট্র নীতি হলো সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।কারও সঙ্গে বৈরিতা নয়।কিন্তু যদি কখনও আঘাত আসে,তাহলে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার মতো প্রস্তুতি আমাদের রাখতেও হবে।এজন্যই প্রতিরক্ষা বাহিনীকে আধুনিক করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিরক্ষা বাহিনীকে উন্নত করতে কাজ করেছে। এ প্রসঙ্গে মিগ-২৭ যুদ্ধবিমান কেনাসহ বিভিন্ন পদক্ষেপের কথা বলেন তিনি। এসময় বিমান বাহিনীর জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন শেখ হাসিনা।

পরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চট্টগ্রাম বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক এ ‘বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাল্টিরোল যুদ্ধ বিমান পরিচালনায় দক্ষ বৈমানিক গড়তে ওয়ান জিরো ফাইভ এজেটিইউ এর কার্যক্রমের উদ্বোধন করেন শেখ হাসিনা।

এর আগে সকালে বিমান বাহিনীর অনুষ্ঠানে যোগ দিতে যশোরের বিমান ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। এদিকে তার আগমনকে ঘিরে যশোর শহরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে।এ সফরে তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তবে যশোরে আওয়ামী লীগের কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সর্বশেষ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর যশোরে আসেন তিনি। সে সময় যশোরের ঐতিহাসিক ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন। ভাষণের আগে তিনি ভৈরব নদ খনন, কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণসহ ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ঈদগাহ ময়দান থেকেই এসব প্রকল্পের ফলক উন্মোচন করেন শেখ হাসিনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ক্ষমতায় গেলে বিমান বাহিনীকে ঢেলে সাজাবো: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮