ঢাকা ১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ক্রসফায়ারের তদন্ত হওয়া উচিত: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার,
575
সাম্প্রতিক সময়ে ক্রসফায়ারে সরকার সমর্থকরা নিহত হওয়ায় এগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ল-বুক অনুযায়ী এসবের তদন্ত হওয়া উচিত।’ বৃহস্পতিবার দুপুরে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠলে আমি মনে করি ল-বুক অনুযায়ী তদন্ত হওয়া উচিত। এমন ঘটনায় তদন্ত করা অধিকতর ভালো। কারণ কেউ অন্যায় করলে তাদের শাস্তি দেয়া যায়। আর যদি কোনো অন্যায় না হয়ে থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর নামে অভিযোগ উঠলে তারাও নিজেদের ইমেজ ক্লিন দেখাতে পারবেন। তদন্ত হলে দু’পক্ষের লাভ হয়। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ভালো।’

তিনি আরো বলেন, আমি কিন্তু এ রকম ঘটনা আউট অব ল-বুক ইনকোয়ারির পক্ষে না। কারণ আইনের বইয়ে আছে কীভাবে ইনভেস্টিগেশন হয়, কীভাবে ইনকোয়ারি করতে হয়।

আইনমন্ত্রী জানান, ক্রসফায়ারের ঘটনায় এক্সিকিউটিভ তদন্ত না, জুডিয়িশাল ইনকোয়ারি হয়। পুলিশও তদন্ত করতে পারে। আদালত পুলিশকে সে দায়িত্ব দিতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ক্রসফায়ারের তদন্ত হওয়া উচিত: আইনমন্ত্রী

আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫