ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধারা ২ মাস সম্মানী-ভাতা পাচ্ছেন না

স্টাফ রিপোর্টার,
978
মুক্তিযোদ্ধাদের সম্মানী-ভাতা বৃদ্ধি সংক্রান্ত জটিলতায় দেশের অন্যান্য স্থানের মতো কুষ্টিয়ার মিরপুর উপজেলার মুক্তিযোদ্ধারাও গত দুই মাস যাবৎ সম্মানী ভাতা পাচ্ছেন না। বাজেটে অর্থমন্ত্রী ৬৫ বছর উর্ধ্ব মুক্তিযোদ্ধাদের ১০ হাজার ও ৬৫ বছরের নীচের মুক্তিযোদ্ধাদের ৫ হজার টাকা দেবার ঘোষণা দেন। এতে সরকারের মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা বৈষম্য নীতি নিয়ে দেশব্যাপি মুক্তিযোদ্ধাদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে মুক্তিযোদ্ধাদের প্রবল আপত্তির মুখে সরকার সকল মুক্তিযোদ্ধাদের ডিসেম্বর-২০১৫ পর্যন্ত ৮ হাজার টাকা এবং জানুয়ারী-২০১৬ সাল থেকে মাসিক সম্মানীভাতা ১০ হাজার টাকা প্রদানের ঘোষণা দেয়। সেইসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রতিমাসে সম্মানীভাতা প্রদানের নির্দেশ প্রদান করা হয়।
অথচ গত দুইমাস ধরে মুক্তিযোদ্ধারা সম্মানীভাতা পাচ্ছেন না। এ ব্যাপারে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল করীম বলেন, মিরপুর উপজেলায় প্রায় ৫ শত মুক্তিযোদ্ধা রয়েছেন। যাদের অধিকাংশই দরিদ্র ও সম্মানী ভাতার উপর নির্ভর করে তাদের সংসার। গত দুইমাস সম্মানী ভাতা না পাওয়ায় মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে সরকারের কাছে ঈদুল আযহার আগেই মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী-ভাতা প্রদানের জোর দাবি জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধারা ২ মাস সম্মানী-ভাতা পাচ্ছেন না

আপডেট সময় : ১০:৫৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫