ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

কুমিল্লা বিএনপিতে এখন আর গ্রুপিং নেই: সাক্কু

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় বিএনপিতে অতীতে গ্রুপিং থাকলেও এখন নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক)সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু।তিনি বলেন, ‘খালেদা জিয়া গ্রুপিং মিটিয়ে দিয়েছেন। কুমিল্লা বিএনপি এখন ঐক্যবদ্ধ। আমরা সব সময় এক সঙ্গে থাকবো।’ মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি এবার কুসিক নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু বলেন, ‘গতবার বিএনপি কুসিক নির্বাচনে আসেনি বলে দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেছি, কারণ জনগণের সঙ্গে আমাকে থাকতে হবে। এবার দল আমাকে মনোনয়ন দিয়েছে, তাই আমি দলের প্রতি কৃতজ্ঞ।’

এবারের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া আঞ্জুম সুলতানা সীমা সম্পর্কে তিনি বলেন,‘তাকে আমি ছোট বোনের মতো দেখি। তিনি আমার পরিষদে কাউন্সিলর ছিলেন। সীমা সিটি করপোরেশনে কম আসতেন,তবে মিটিংয়ে আসতেন। তিনি অনেক ভদ্র মেয়ে।’

কুমিল্লার স্থানীয় আওয়ামী লীগের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘এমপি সাহেব একটি দল করেন আর আমি আরেকটি দল করি। শুধু সিটি করপোরেশনের উন্নয়নে স্বার্থে তার সঙ্গে মিলেছি। কারণ তিনি মন্ত্রণালয়ে গিয়ে অভিযোগ করলে আমার কাজ আটকে যাবে।’

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ জানুয়ারি কুসিকের প্রথম নির্বাচনে মনিরুল হক সাক্কু স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

কুমিল্লা বিএনপিতে এখন আর গ্রুপিং নেই: সাক্কু

আপডেট সময় : ০৮:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭