ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জ স্ত্রী খুন, স্বামী আটক

সিলেট প্রতিনিধি,
23
কালীগঞ্জের চুপাইর গ্রামের শঙ্কর চন্দ্র কর তার স্ত্রীকে খুন করেছে। আর এ ঘটনায় গতকাল ঘাতক শঙ্কর চন্দ্র করকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন গ্রামের মৃত সুনীল চন্দ্র করের ছেলে শঙ্কর চন্দ্র কর (৩৫) কালীগঞ্জের চুপাইর গ্রামের অনিল চন্দ্র রায়ের মেয়ে প্রিয়াংকা চন্দ্র রায়কে (২২) গত ৮ মাস আগে বিয়ে করে। শঙ্কর পেশায় একজন কৃষক। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে টানাপোড়ন চলছিল। কথায় কথায় শঙ্কর স্ত্রীকে মারধর করতো। সোমবার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসে। পরদিন রাতে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। গতকাল সকাল ৮টায় প্রিয়াংকাকে তার মা ডাকতে গেলে তিনি দেখেন সে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে। ঘরের মেঝেতে ভাত ছড়ানো ছিটানো এবং বিছানায় শুয়ে আছে স্বামী শঙ্কর। পরে প্রিয়াংকার মায়ের আর্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে শংকরকে আটক করে থানায় খবর দেয়। আর আহত প্রিয়াংকাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার প্রিয়াংকাকে মৃত ঘোষণা করেন। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্টানুযায়ী তার গলায় এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটক শঙ্করকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের লোকজনের সহযোগিতায় শঙ্কর চন্দ্র করকে আটক করতে পেরেছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

কালীগঞ্জ স্ত্রী খুন, স্বামী আটক

আপডেট সময় : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫