ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

কারাবাসে গিয়ে বেজায় খুশি ৯৯ বছরের বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক:: অল্প বয়সে মানুষের কত আশ্চর্য ইচ্ছে থাকে। নিয়মভাঙার বয়সে নিয়ম ভেঙে কেউ কেউ শ্রীঘরে পর্যন্ত যেতে চান। এমন আজব ইচ্ছে ৯৯ বছর বয়স অবধি মনে পুষে রেখেছিলেন নেদারল্যান্ডের বৃদ্ধা অ্যানি। আর অ্যানির এই স্বপ্নপূরণের জন্যই তাকে একদিনের কারাবাস উপহার দিলেন তার নাতনি।

জানা গিয়েছে, জেলে যাওয়া নাকি এই বৃদ্ধার ‘বাকেট লিস্ট’ এ ছিল। এই ‘বাকেট লিস্ট’ এ মানুষ এমন স্বপ্নকেই বন্দি করে রাখেন যা তারা নিজেদের জীবদ্দশায় সফল করতে চান। আর সেই ধারণা মতে জীবনে একবার জেলে যাওয়ার বাসনা পূরণের জন্য নাকি রীতিমতো ব্যস্ত হয়ে উঠেছিলেন তিনি।

আর তার এই ইচ্ছেপূরণের জন্য ব্যক্তিগতভাবে পুলিশের সঙ্গে কথা বলেন অ্যানির নাতনি। বৃদ্ধার এই আজব স্বপ্নপূরণ করতে পুলিশের তরফেও কোনও আপত্তি জানানো হয়নি। আর এরপর পুলিশই নিয়ম করে বৃদ্ধার হাতে হাতকড়া পরিয়ে তাকে গ্রেপ্তার করে। জেলে বেশ কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ করে দেয়।

অ্যানির এই স্বপ্নপূরণের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছেন তার আত্মীয়রা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

কারাবাসে গিয়ে বেজায় খুশি ৯৯ বছরের বৃদ্ধা

আপডেট সময় : ১২:৩৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০১৭