ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

কারাগারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু

নিউজ ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের আদালত। রোববার মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালত আইসিটি মামলায় শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারগারে প্রেরণের নির্দেশ দেন।

কোতোয়ালী থানায় তথ্য প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় ০৭ অক্টোবর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী।ওইদিন আদালতে আত্মসমর্পণ করে আমির খসরু মাহমুদ চৌধুরী ফের জামিনের আবেদন করেন।আদালত শুনানির ২১ অক্টোবর দিন ধার্য করেন।এ সময় আদালত ২১ অক্টোবর পর্যন্ত তার নেওয়া হাইকোর্টের জামিন কার্যকর থাকবে বলে আদেশ দেন।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামে একজনের সঙ্গে আমীর খসরুর কথিত ফোনালাপ ফঁস হয়ে যায়।ওই ঘটনায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গত ৪ অগাস্ট তথ্য প্রযুক্তি আইনে আমীর খসরুর বিরুদ্ধে কোতোয়ালি থানায় এ মামলা করেন।

পুলিশ জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩ / ৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় এ মামলা হয়েছে।মামলার এজাহারে বলা হয়,আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন।ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

কারাগারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু

আপডেট সময় : ০১:২৭:১০ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮