ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

কাদেরের কাছে ফখরুলের প্রশ্ন: রাষ্ট্রপতির সঙ্গে আ. লীগের কী গোপন যোগাযোগ আছে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রশ্ন রেখে বলেন, ওবায়দুল কাদের বলেছেন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে আমরা নাকি বিতর্কিত বিচারপতি কে এম হাসানকে সার্চ কমিটির আহ্বায়ক করার সুপারিশ করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। তবে তার কাছে আমার প্রশ্ন, তিনি এই সুপারিশের কথা জানলেন কিভাবে? তাহলে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে কী আওয়ামী লীগের গোপন যোগাযোগ আছে?

রবিবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ২য় গ্রন্থ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদেরের বক্তব্য মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, ওবায়দুল কাদের কী করে জানলেন আমরা কে এম হাসানকে সার্চ কমিটির আহ্বায়ক করার জন্য রাষ্ট্রপতিকে বলেছি? এটা সম্পূর্ণ মিথ্যা। ওবায়দুল কাদেরের উচিত এই ধরনের মিথ্যা, বানোয়াট বক্তব্য প্রত্যাহার করে নেওয়া।

তিনি বলেন, রাষ্ট্রপতি যদি আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন করেন তাহলে সেই সার্চ কমিটি গঠনের প্রয়োজন নেই। এ ধরনের সার্চ কমিটি জনগণ মেনে নেবে না।

বাংলাদেশের জাতীয়তাবাদী দর্শন থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার জন্য আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশে ইতিহাসে শহীদ জিয়াকে খলনায়ক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে আওয়ামী লীগ। পাঠ্যবই, টেলিভিশনের অনুষ্ঠানসহ পেপার পত্রিকায় জিয়ার আদর্শকে মুছে ফেলার চেষ্টায় সুপরিকল্পিতভাবে ক্যাম্পেইন চলছে। কিন্তু এটা সম্ভব হবে না, কারণ এ দেশের ৯০ ভাগ মানুষ জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করে।

সভায় সভাপতিত্ব করেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

কাদেরের কাছে ফখরুলের প্রশ্ন: রাষ্ট্রপতির সঙ্গে আ. লীগের কী গোপন যোগাযোগ আছে?

আপডেট সময় : ০৭:৪৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭