ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

কাজ সহজ করার স্মার্ট অ্যাপ ‘উদয়’

একটি অ্যাপ থেকে ব্যবহারকারীর জিজ্ঞাসিত পূর্ণাঙ্গ ও বৈচিত্র তথ্য সেবা নিয়ে ভার্চুয়াল আকাশে উদিত হলো নতুনধারার অ্যাপ- উদয়। মঙ্গলবার রাতে বনানী’র প্রযুক্তি হাব ‘হাই-ফাই পাবলিক’ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সামনে মানবীয় কৃত্রিমবুদ্ধিমত্তা নির্ভর এই ব্যক্তিগত সহকারী-কে পরিচয় করিয়ে দেয়া হয়।

গণমাধ্যমকর্মীদের ‘নলেজ শেয়ারিং’ শীর্ষক এই অনুষ্ঠানে জানানো হয় ভ্রমণ, কেনাকাটা, বিভিন্ন বুকিং, এবং হোম সার্ভিসসহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে সেবা দিতে সক্ষম এই চ্যাটিং সহকারী।

অর্থাৎ চ্যাটবটের সাহায্যে বার্তা পাঠানোর পর খুব সহজে একান্ত সহকারী হয়ে ওঠে ‘উদয়’। অ্যাপটি’র মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার জন্য দ্বারে দ্বারে ঘোরাঘুরির দরকার নেই। উদয়’ই কাস্টমার কেয়ার সেন্টার হয়ে কাজটি করে দেবে।

উদয় কীভাবে কাজ করে এমন প্রশ্নের জবাবে এর কারিগরি দিকটি তুলে ধরেন অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান উদয় অ্যাপস লিমিটেড এর প্রধান কারিগরি কর্মকর্তা সাফকাত আলম। তিনি জানান, ৩০ শতাংশ কৃত্তিম বুদ্ধিমত্তা এবং ৭০ শতাংশ মানবীয় যোগাযোগের সম্মিলন ঘটানো হয়েছে উদয় চ্যাটিং সহায্যকারী অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করে ‘উদয়’ থেকে কাংক্ষিত সেবা পেতে সবার আগে সেবার ধরন পছন্দ করতে হবে। এরপর পূর্বে নির্বাচিত জিজ্ঞাস্য অথবা অনুরোধটি লিখে পঠাতে হবে। হাল জামানার আলাদিনের দৈত্য হয়ে মুহূর্তে হাজির হবে উদয় অ্যাসিস্ট্যান্ট। যতক্ষণ পর্যন্ত না কাজটি সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গী হয়ে থাকবে।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে অ্যাপটি তাৎক্ষণিক ব্যবহারকারীর তিনটি প্রশ্নের উত্তর দিয়ে সংশ্লিষ্ট সেবাদানকারীর সঙ্গে সংযোগ ঘটিয়ে দেবে। এতে করে কৃত্রিমবুদ্ধিমত্তার সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা যেমন সম্ভব হবে তেমনি ভিন্ন সেবা পেতে ভিন্ন ট্যাব ওপেন করা কিংবা ফোন করার ঝামেলা পোহাতে হবে না।

উদয়’র বৈশিষ্ট তুলে ধরে প্রধান নির্বাহী আরিফ আকরাম এ বিষয়ে বলেন, একটি অ্যাপ থেকেই সুবিধাজনক সব সেবা নিয়ে হাজির হতেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানবীয় সেবার সর্বোত্তম সেতু বন্ধন তৈরি করেছি।

অল্প কয়েকদিনের মধ্যেই উদয় এর পরবর্তী সংস্করণ ‘উদয় ফর বিজনেস’ অবমুক্ত করা হবে জানিয়ে আরিফ আকরাম বলেন, প্রাথমিক অবস্থায় পাঁচটির মতো সেবা দিতে সক্ষম হলেও আরও বড় পরিসরে সেবা দেওয়ার জন্য অ্যাপটি উন্নয়নের কাজের পাশাপাশি এখন বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে আলোচনা করা হচ্ছে। এই সংস্করণটি কাস্টমার কেয়ার সাপোর্ট খাতে আমূল পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।

অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এখানেঃwww.udoy.com

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

কাজ সহজ করার স্মার্ট অ্যাপ ‘উদয়’

আপডেট সময় : ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭