ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

কাজেই বোঝা যাবে ইসি কেমন: কাদের

নিজস্ব প্রতিবেদক,
নতুন নির্বাচন কমিশন গঠনে জনমতের প্রতিফলন হয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি এখনই নির্বাচন কমিশন নিয়ে কোনো মন্তব্য করতে চান না। তার মতে নতুন কমিশন কাজেই প্রমাণ দেবে তারা কেমন।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

গত সোমবার রাতে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক সচিব কে এম নুরুল হুদাকে। তিনি ১৯৯৬ সালে জনতার মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন এমন অভিযোগ এনে তাকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। তবে নির্বাচন কমিশনের অন্য সদস্যদের ব্যাপারে বিএনপি কোনো আপত্তি তুলেনি। রাষ্ট্রপতির করে দেয়া সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে সুপারিশ নিয়েছে এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির সুপারিশে একজন করে কমিশনার হয়েছেন।

‘নতুন ইসি গঠনে প্রধানমন্ত্রী পছন্দেরই প্রতিফলন ঘটেছে’- বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু প্রধানমন্ত্রীই নয়, ইসিতে জনমতের প্রতিফলন ঘটেছে। আর আগামী নির্বাচনে নতুন ইসির অধীনে বিএনপি নির্বাচনে আসবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘সুশীল সমাজসহ সবার কাছেই নতুন ইসি গ্রহণযোগ্যতা পেয়েছে। বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়। ফলাফলে বোঝা যাবে কেমন ইসি হয়েছে।’

অনুষ্ঠানে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজের সাড়ে চারশ কোটির টাকার নির্মাণ প্রকল্পে চুক্তি সই হয়েছে। এতে সহায়তা করবে সৌদি আরব। চীনা প্রতিষ্ঠান চাইনু হাইড্রো করপোরেশন লিমিটেড এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে এ চুক্তি সই হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে লিউ লিউ সঙ চুক্তিতে সই করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

কাজেই বোঝা যাবে ইসি কেমন: কাদের

আপডেট সময় : ০৬:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭