ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

কাঁদছেন আমির, হাসছেন সবাই

বিনোদন প্রতিনিধি,
690
চলচ্চিত্রের কোনো আবেগঘন বা করুণ দৃশ্য দর্শকের মনকে নাড়া দেয়। অনেক সময় কেউ কেউ হয়তো চোখের পানিই ধরে রাখতে পারেন না। কিন্তু মনে হচ্ছে আমির খানের আবেগের জায়গাটা একটু বেশি।

সম্প্রতি সালমান খান অভিনীত বাজরাঙ্গি ভাইজান ছবি দেখে কেঁদেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। ছবি দেখার পর তোয়ালে হাতে চোখ মুছতে দেখা গেছে তাকে। এবার আবারো কাঁদলেন তিনি। ভাগ্নে ইমরান খান ও কঙ্গনা রনৌত অভিনীত ‘কাট্টি বাট্টি’ ছবিটি দেখেছিলেন আমির। সঙ্গে ছিলেন ছবিটির পরিচালক নিখিল আদভানি। সেখানেই নাকি কেঁদেকেটে একাকার করেছেন আমির।

নিখিল আদভানি এনডিটিভিকে বলেছেন, ছবির শেষের ২২ মিনিট আমি আমিরের জন্য টিস্যু বক্স নিয়ে বসে ছিলাম। তিনি অনবরত কান্না করেই যাচ্ছিলেন। আর আমি তা দেখে হাসছিলাম।

তিনি বলেন, শুধু একদিনই নয়, এই ছবি দেখে কয়েকদিনই কান্না করেছেন আমির। ছবি সম্পাদনা করার সময় ১০ তিনি আমার সাথে ছিলেন। প্রতিদিনই আমির কান্না করেছেন।

টুইটারে এই নিয়ে অনেকেই আমিরকে নিয়ে উপহাস করেছেন। একজন লিখেছেন, ‘আমির জিমে দুইটি টাওয়েল ব্যবহার করেন। একটি তার ঘাম মোছার জন্য, অন্যটি তার চোখের পানি মোছার জন্য।’ অন্য একটি টুইটারে গলা পানিতে আমির খানের ছবি পোস্ট করে নিচে লেখা হয়েছে, ‘আমির নিজের চোখের জলে ডুবে যাচ্ছে।’ অন্য একটি টুইটারে বলা হয়েছে ‘আমিরকে কান্নার অ্যাম্বাসেডর করা হোক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

কাঁদছেন আমির, হাসছেন সবাই

আপডেট সময় : ১১:১৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫