ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড চূড়ান্ত লড়াইয়ে ২ বাংলাদেশি

নিউজ ডেস্ক:: এবারের ‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড’র জন্য ১৩টি দেশের ১৭ জন চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। তার মধ্যে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন দুই বাংলাদেশি। ২০১৭ সালের পুরস্কারের জন্য ১৩টি দেশের ১৭ জনের তালিকায় রয়েছেন তারা।

আগামী ১৫ মার্চ কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনের মার্লবোরো হাউজে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এসডিজির ১৭টি লক্ষ্য পূরণে অবদান রাখছেন এমন উদ্যোক্তাদের এ বছর কমনওয়েলথ ইয়ুথ পারসন অব দ্য ইয়ারের স্বীকৃতি দেওয়া হবে।

বুধবার কমনওয়েলথের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি নাগরিক উখেনচিং মারমা ও তৌফিক আহমেদ খান তাদের কাজের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণে অবদান রাখায় তালিকায় উঠে এসেছেন।

উখাইচিং প্রায় ৭০০ মেয়ের মধ্যে ঋতুস্রাব নিয়ে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ক্যাম্পেইন চালিয়েছেন। এর ফলে তাদের মধ্যে যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা বেড়েছে।

আর সাউথ এশিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা ও সামাজিক উদ্যোক্তা তৌফিক এসডিজি সম্পর্কে সচেতনতা বাড়াতে ৬০০ মেয়ের মধ্যে ‘গার্লস ফর গ্লোবাল গোলস’ ক্যাম্পেইন চালিয়েছেন। এই উদ্যোগের ফলে সাড়ে চার হাজার স্বেচ্ছাসেবক পাঁচ শতাধিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তৌফিকের “Know your SDGs” উদ্যোগের ফলে ৪২ হাজার তরুণ এসডিজি সম্পর্কে সচেতন হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড চূড়ান্ত লড়াইয়ে ২ বাংলাদেশি

আপডেট সময় : ০২:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭