ঢাকা ১১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

কখনো ২৪ ঘন্টাকে না খেয়ে থেকেছেন মি: ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক,
‘মি: ডোনাল্ড ট্রাম্প, আপনাকে কি কখনো খাবার বা পানি ছাড়া ২৪ ঘণ্টা ক্ষুধার্ত পেটে থাকতে হয়েছে? শুধু একবার সিরিয়ার শরণার্থী ও শিশুদের কথা ভেবে দেখুনতো’- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই প্রশ্ন করেছে টুইট করে খ্যাতি পাওয়া সিরীয় বালিকা বানা আলাবেদ। খবর বিবিসির।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১২টা ৫২ মিনিটে বানা তার টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দে‍শ্য করে নতুন এই টুইটটি করে।

সিরিয়ার অবরুদ্ধ আলেপ্পো শহর থেকে বানা আলাবেদ মায়ের সহায়তায় নিয়মিত টুইট করত। ওইসময় তার টুইটার অ্যাকাউন্ট বিশ্বজোড়া খ্যাতি পায়।‘আলেপ্পোর টুইটার বালিকা’ হিসেবে খ্যাতিও পেয়ে যায় বানা।

গত ডিসেম্বর মাসে আলেপ্পো থেকে যখন আটকে পড়া মানুষ জনকে উদ্ধার করা হচ্ছিল তখন পরিবারের সঙ্গে উদ্ধার পায় বানা আলাবেদও।

এখন সে তুরস্কে বসবাস করছে। এর আগে বানা মি: ট্রাম্পের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে লিখেছিল ‘সিরিয়ার শিশুদের জন্য আপনাকে কিছু করতেই হবে। কারণ তারা আপনার সন্তানদের মতোই। তারাও আপনার মতো শান্তিতে থাকার অধিকার রাখে।’

সিরিয়াসহ সাতটি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে মি: ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিক্রিয়াও জানিয়েছে বানা আলাবেদ।

টুইটারে বানা লিখেছিল, ‘প্রিয় ট্রাম্প শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি খুবই দুঃখজনক। আর এটি যদি ভালো সিদ্ধান্তই হয় তাহলে আপনার জন্য আমার পরামর্শ হলো অন্য দেশগুলোতে শান্তি স্থাপন করুন।’

মুসলিম দেশগুলোর নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে মি: ট্রাম্প আবার নিজের যুক্তি তুলে ধরে টুইটারে বলেছিলেন ‘খারাপ উদ্দেশ্য নিয়ে আসা খারাপ লোকদের নিজের দেশের বাইরে রাখাই আমার উদ্দেশ্য।’

এরও প্রতিক্রিয়া জানিয়েছে বানা আলাবেদ।

গতকাল বুধবার বানার টুইটারে ডোনাল্ড ট্রাম্পরে পোস্ট শেয়ার করে লেখা হয়- ‘আমি কি সন্ত্রাসী?’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

কখনো ২৪ ঘন্টাকে না খেয়ে থেকেছেন মি: ট্রাম্প’

আপডেট সময় : ০১:৩৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭