ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ওমানে ৪ বাংলাদেশী শ্রমিক নিহত

1141
ওমানের রাজধানী মাস্কটের ইতিতে একটি বুলডোজার দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ বাংলাদেশী শ্রমিক। আহত হয়েছেন আরও ৪ জন। ওই বুলডোজারের বাকেটের ভেতর হতাহত বাংলাদেশীরা ছিলেন। অনভিজ্ঞ চালক ওই বুলডোজারটি চালানোর কারনেই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে টাইমস অব ওমান। বুলডোজারের বাকেটে চড়ে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন ৭ বাংলাদেশী শ্রমিক। কিন্তু দুর্ঘটনাক্রমে তারা পড়ে যান। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আরেকজন শ্রমিককে হাসপাতালে নেয়ার পর মারা যান। আরও চার বাংলাদেশী শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশী দূতাবাসের এক কর্মকর্তা জানান, দূতাবাসের পক্ষ থেকে হতাহতদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ চাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, নিহত চারজনের মধ্যে ৩ জনই অনথিভুক্ত শ্রমিক বলে অভিযোগ উঠেছে। ফলে তাদের জন্য ক্ষতিপূরণ আদায় করা কঠিন হবে। এদিকে এক শ্রমিক ইউনিয়ন নেতা অনথিভুক্ত শ্রমিকদের নিয়োগ দেয়ার জন্য নিয়োগদাতা কো¤পানির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। মোহাম্মদ আল খালদি নামে ওই নেতা বলেন, আমরা বিষয়টা বুঝতে পারছি না। সরকারের উচিৎ অভিযান বৃদ্ধি করা। কো¤পানিগুলো যাতে অনথিভুক্ত শ্রমিকদের নিয়োগ দিতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। তবে হতাহত শ্রমিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশী শ্রমিকদের তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ওমানে ৪ বাংলাদেশী শ্রমিক নিহত

আপডেট সময় : ০৯:২৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫