ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ওবায়দুলের মস্তিষ্ক ‘বিকলাঙ্গ’: গয়েশ্বর

বরিশাল: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মস্তিষ্ক বিকলাঙ্গ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

‘বিএনপি নালিশ নির্ভর দল’ ওবায়েদুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় গয়েশ্বর এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘নালিশ দেয়ার অভ্যাস তো তাদের (আওয়ামী লীগ) জন্মলগ্ন থেকে। ১৯৯৬ সালে আন্দোলনের সময় তারা দেশ-বিদেশে ধর্না কম দেয়নি। তখন তারা উন্নয়ন সহযোগীদের চিঠি দিয়েও বিএনপি’কে সহযোগিতা না করার কথা বলেছিলো।’

শনিবার (২৮ জানুয়ারি) সকালে বরিশালের সাবেক এমপি আবুল হোসেন খানের পৌর শহরের সাহেবগঞ্জ সড়কের বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি আগামী নির্বাচনে না গেলে তাদের নিবন্ধন বাতিল হবে- এমন প্রশ্নে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটা হচ্ছে তাদের ভয় দেখানো, ব্ল্যাক মেইলিং। ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি যদি জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে না পারে, তাহলে সেই লাইসেন্স দিয়ে কী হবে। সোজা পথে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।’

সার্চ কমিটি প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘রাষ্ট্রপতি সরকারের প্রধান নয়, দেশের প্রধান। সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপি’র যে আশা ছিলো, সেটা পূরণ হয়নি। বরং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ইচ্ছাই বাস্তবায়ন করেছে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনই যথেষ্ট নয়। নির্বাচনকালীন সরকার ছাড়া এ দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।’

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘জাতিসংঘ, ইউরোপ, আমেরিকা কথা বললে, আওয়ামী লীগ বলে বিএনপি নালিশ দেয়। আর যখন ভারত কথা বলে তখন তারা বলে উপদেশ দিয়েছে ভালো পথে চলার জন্য।’

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ওবায়দুলের মস্তিষ্ক ‘বিকলাঙ্গ’: গয়েশ্বর

আপডেট সময় : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭