ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ঐক্যফ্রন্টের ১০ নেতার জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্ক:: সরকার বিরোধী উসকানিমূলক বক্তব্য, পুলিশের কাজে বাধা দেয়া, নাশকতা এবং মানহানির মামলায় জামিনপ্রাপ্ত সরকার বিরোধী জাতীয় ঐক্যফ্রন্টের ১০ নেতার জামিন স্থাগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনের শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।ঐক্যফ্রন্টের নেতাদের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।

গত ৩ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান,আমির খসরু মাহমুদ চৌধুরী,ভাইস-চেয়ারম্যান মো.শাহজাহান, বরকতউল্লাহ বুলু ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেনর বিরুদ্ধে করা নাশকতার মামলায় হাইকোর্ট আগাম জামিন দেন।

২১ অক্টোবর আশুলিয়ায় জমি দখলের চেষ্টা, ভাঙচুরের অভিযোগে করা দুই মামলায় ঐক্যফ্রন্টের ডা. জাফরুল্লাহ চৌধুরী জামিন দেন হাইকোর্ট এবং ২২ অক্টোবর হাইকোর্ট থেকে মানহানির মামলায় জামিন নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

হাইকোর্টের দেয়া এসব জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। জামিপ্রাপ্তরা সবাই বিএনপি, গণফোরাম, জেএসডি এবং নাগরিক ঐক্যের সমন্বয়ে সরকারবিরোধী জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে জড়িত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ঐক্যফ্রন্টের ১০ নেতার জামিন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

আপডেট সময় : ১২:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮