ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ঐক্যফ্রন্টের সমাবেশের পাশেই আওয়ামী লীগের অবস্থান

নিউজ ডেস্ক:: বুধবার বেলা ২টা থেকে সিলেট রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ। কিন্তু সমাবেশের দিন পাল্টা নগরীতে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।সকাল থেকেই সমাবেশস্থলের কিছুটা দূরে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নিয়েছে সিলেট আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।তবে আওয়ামী লীগের নেতারা এটাকে পাল্টাপাল্টি অবস্থান হিসেবে নয় দলীয় পুর্বঘোষিত কর্মসূচি বলে জানিয়েছে।

বুধবার সকাল সাড়ে দশটা থেকে সিলেট আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে কোর্ট পয়েন্টে অবস্থান নেয়। সেখানে নানারকম শ্লোগান দিতে থাকে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদারসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।এ সময় নেতারা এক সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

ঐক্যফ্রন্টের সমাবেশের দিনে পাল্টা অবস্থান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, ‘পাল্টাপাল্টি অবস্থান নয় এটা আমাদের দলীয় পুর্বঘোষিত কর্মসূচি। তবে সমাবেশের নামে কেউ বিশৃঙ্খলা করলে তা প্রতিহত করা হবে।’

বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১০ বছর মেয়াদের সকল উন্নয়নের প্রচারপত্র বিলি করতেই আমরা এখানে জড়ো হয়েছি। এটি আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি।

এই কর্মসূচি ঐক্যফ্রন্টের সাথে সাংঘর্ষিক হবে না জানিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ঐক্যফ্রন্টের সমাবেশের সাথে আমরা সাংঘর্ষিক না। তবে ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে কোন ধরনের উস্কানিমূলক ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে সিলেটের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আজ বুধবার বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এই সমাবেশের মাধ্যমেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে সরকারবিরোধী এই নতুন জোট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ঐক্যফ্রন্টের সমাবেশের পাশেই আওয়ামী লীগের অবস্থান

আপডেট সময় : ০১:১৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮