নিউজ ডেস্ক:: জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসবে আওয়ামী লীগ। সোমবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।ওবায়দুল কাদের বলেন,শেখ হাসিনার দরজা কারো জন্য বন্ধ নয়।সংলাপে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
এর আগে রোববার সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত ৭ দফা দাবি ও ১১ লক্ষ্য সম্বলিত চিঠি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে হস্তান্তর করে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এই চিঠি দেয়। জাতীয় ঐক্যফ্রন্টের প্যাডে দেওয়া ওই চিঠিতে স্বাক্ষর ছিল ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের।
প্রতিনিধির নাম 





